নবকণ্ঠ ডেস্কঃ বিশ্ব নন্দিত জাদু শিল্পী মনিরুজ্জামানের লিটন জন্ম ১৯৮০ সালের ৩০শে ডিসেম্বর ঢাকার কাঠাল বাগান পৈতৃক বাড়িতে। তার পিতা আব্দুল মান্নান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অবসরপ্রাপ্ত
কর্মকর্তা আর মাতা রোকেয়া বেগম । দারুন প্রতিভার অধিকারী এই জাদু শিল্পী হইয়ে উঠার পিছনে একটি গল্প আছে।
ফেব্রুয়ারী মাস ১৯৯৩ বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলায় যায় দশম শ্রেণীতে পড়ুয়া লিটন। মেলার ফুটপাথে একটা জায়গায় মানুষের ভিড় দেখে এগিয়ে যায় কিশোর লিটন। সেখানে গিয়ে দেখতে পান সকলের মধ্যমণী হয়ে আছেন দুইজন জাদু শিল্পী। জাদু শিল্পীদয় সকলকে জাদু দেখিয়ে তাদের কাছে জাদুর উপকরণ ও বিক্রি করছে সেই সাথে জাদুর কৌশলটিও শিখিয়ে দিচ্ছে । তাদের জাদু উপস্থিত সবার মতই মন জয় করে নেই কিশোর লিটনেরও। ব্যস! বই মেলায় বই কিনতে আসা লিটন তার সব টাকা দিয়ে কিনে নেয় জাদুর সকল সরঞ্জাম। এমনি ভাবে এই জাদু শিল্পী ধীরে ধীরে এই শিল্পে পুরোপরি মনোনিবেশ করেন এবং তার প্রথম জাদুবিদ্যার হাতেঘড়ি হয়েছিল জাদু শিল্পী আনিস ও মিজানের কাছ থেকে।
১৯৯৩ সালের এপ্রিল মাসে হৈচৈ পাঠাগারের উদ্যোগে কাঠাল বাগান লাকী হোটেলের মোড়ে আয়োজিত এক সাংস্কৃতিক উন্মুক্ত মঞ্চে জীবনের প্রথম জাদু প্রদর্শন করেন তিনি। তারপর থেকে স্কুল, কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে জাদু দেখাতে থাকেন তিনি। অত:পর কমেডিয়ান ম্যাজিশিয়ান প্রিন্স আলমগীরের সাথে তিনি ভারতে যান। এসময় তার সাথে পরিচয় হয় ভারতের বিশিষ্ঠ জাদু শিল্পী কে পি নন্দী, দেবাশিষ, পি কে রায় সরকার ও প্রখ্যাত জাদু শিল্পী রজত এর সাথে। ১৯৯৭ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত সমাহার ম্যাগাজিন অনুষ্ঠানে একাধিক পর্বে জাদু প্রদর্শন করে দর্শক জনপ্রিয়তা লাভ করেন তিনি। এছাড়াও তিনি বাংলাদেশ বিটিভিতে প্রচারিত ম্যাজিক শো, জাদু মেলা ও ঈদের আনন্দ মেলা অনুষ্ঠানে বহুবার জাদু প্রদর্শন করে দর্শকদের মন মাতিয়েছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আডিটেরিয়াম,পাবলিক লাইব্রেরি র শওকত ওসমান স্মৃতি মিলনায়তন সহ দেশের বিভিন্ন স্থানে জাদু প্রদর্শন করে হাজারও মানুষের মন জয় করেছেন তিনি। শুধু এখানেই থেমে থাকেননি তিনি ম্যাজিক জগতে নিজেকে আরও বেশি মেলে ধরতে তিনি ম্যাজিকের অন্য এক ধারা স্ট্রিট ম্যাজিককেই নিজের করে নেয় এই জাদু শিল্পী। স্ট্রিট ম্যাজিককে বিশ্ব দরবারে জনপ্রিয় করতে যখন আন্তর্জাতিক পরিমন্ডলের ড্যাভিড ব্লেইন, ক্রিস এঞ্জেলসহ বিশ্বের নামকরা সব ম্যাজিশিয়ানরা কাজ করে যাচ্ছিলেন ঠিক তখনি আমাদের দেশের এই স্ট্রিট জাদু শিল্প কে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেয় জাদু শিল্পী মনিরুজ্জামান লিটন।
নিজের দক্ষ প্রদর্শনের মাধ্যমে এই শিল্পকে তিনি করে তোলেন জনপ্রিয় এবং নিজে হয়ে উঠেন আইকন অফ স্ট্রিট ম্যাজিক। ২০০৮ সালে আলৌকিক নয় লৌকিক অনুষ্ঠানের মাধ্যমে তিনিই প্রথম স্ট্রিট
ম্যাজিক প্রদর্শন করে এক নতুন ধারণা প্রচলন করেন। তিনি দেশে- বিদেশের বহু সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কার লাভ করেন। ২০০৪ সালে তিনি ঢাকা কালচারাল রিপোর্টার্স এসোসিয়েসন এর পক্ষ
থেকে তিনি লাভ করেন ষ্টার অ্যাওয়ার্ড -২০০৪। ২০০৫ সালে ম্যাজিশিয়ান সোসাইটি অফ বাংলাদেশ এর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যাজিক কনভেনশনের পক্ষ থেকে
লাভ করেন’ ডায়মন্ড ম্যাজিক অ্যাওয়ার্ড ২০০৫। এছাড়াও তিনি ইন্ডিয়ান ব্রাদার হুড অব ম্যাজিশিয়ান এর পক্ষ থেকে তিনি লাভ করেন সার্ক ম্যাজিক অ্যাওয়ার্ড ২০০৫। বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স
এসোসিয়েসন এর পক্ষ থেকে তাকে প্রদান করা হয় TRAB অ্যাওয়ার্ড ২০০৬ ।
বাংলাদেশ কলামিতা একাডেমীর পক্ষ থেকে তিনি লাভ করেন বেস্ট অ্যাওয়ার্ড ২০০৭ এবং ষ্টার অ্যাওয়ার্ড ২০০৮। ২০০৯ সালের ২৭ ও ২৮ জুলাই চীনের রাজধানী অলিম্পিক নগরী বেইজিং এ অনুষ্ঠিত THE 24th FISM WORDL CHAMPIONSHIP আন্তর্জাতিক কনভেনশনে অংশগ্রহণ করে তিনি বাংলাদেশর প্রতিনিধিত্ব করে লাভ করেন পদক ও সম্মাননা। ম্যাজিক ষ্টার লিটনের একটি প্রিয় ম্যাজিক হলো, ব্লাক বন্দিদশা থেকে মুক্তি। এই ম্যাজিকটি অনুশীলনের মাধ্যমে এতটা নৈপুন্য লাভ করেছেন যে তার প্রদর্শিত ম্যাজিকটি দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। সম্প্রতি তিনি ফ্রান্স,ইতালি,যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে অনেকবার তার ম্যাজিক প্রদর্শন করে বিপুল মানুষের মন জয় করেছেন।
বর্তমানে চ্যানেল নাইনে প্রতি রবিবার প্রচারিত হয় “TRICK OR TREAT”। তিনিই বাংলাদেশের প্রথম জাদু শিল্পী যিনি বিভিন্ন টিভি চ্যানেলে ধারাবাহিক ভাবে এতগুলো পর্ব করলেন। টিভিতে স্ট্রিট ম্যাজিক ছাড়াও তিনি স্টেজ ম্যাজিক শোতেও ব্যস্ত সময় পার করছেন।
এরই মধ্যে তিনি ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন, গ্রিস, লন্ডন, চেক রিপাবলিক সহ বেশ কিছু দেশে এককভাবে জাদু প্রদর্শন করেছেন। তার এই সফল ধারাবাহিক পথচলার অন্যতম মাইলস্টোন MASTER OF MAGIC AWARD ২০১৩ সালের ১৫ই এপ্রিল ইউরোপের সর্ববৃহৎ ম্যাজিক সংগঠন MASTER OF MAGIC থেকে বাংলাদেশের একমাত্র জাদুশিল্পী হিসেবে ম্যাজিক ষ্টার মনিরুজ্জামান লিটনকে এই পদকে ভুষিত করা হয়।

