ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত ফ্রান্সের বাংলাদেশিরা

একুশে ফেব্রুয়ারি- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবসটি উপলক্ষে বায়ান্ন’র মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত ফ্রান্স প্রবাসীরা । ফ্রান্সের বাংলাদেশিদের সবচেয়ে বৃহৎ আয়োজন রিপাবলিকে অনুষ্ঠিত হয় প্রতি বছর।প্যারিসের রিপাবলিক পরিদর্শন করেছেন কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন দলমত নির্বিশেষে সবাই উপস্থিত হবেন রিপাবলিকে।

ইতিমধ্যে সবধরণের প্রস্তুতি শেষ হয়েছে।

সারাদিন অস্থায়ী শহীদ মিনার মুখরিত হবে মানুষের জমায়েত।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- এ সঙ্গীতের সুরে সুরে অস্থায়ী শহীদ মিনার চত্বরে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ থাকবেন উপস্থিত ।

প্যারিসের গণতন্ত্রের চত্তর খ্যাত ঐতিহাসিক রিপাবলিকে বিকাল তিনঘটিকা থেকে শুরু একুশ উদযাপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *