ফ্রান্স-বাংলা কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা ও দুয়া মাহফিল অনুষ্ঠিত

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রান্স-বাংলা কালচারাল এসোসিয়েশন কর্তৃক আয়োজনে এক আলোচনা ও দুয়া মাহফিল।

ফ্রান্সে বাংলাদেশিদের তত্বাবধানে সর্ব্ববৃহৎ ইসলামি কালচারাল সেন্টার নির্মাণের লক্ষ্যে গত ১৬ ফেব্রুয়ারি রবিবার প্যারিসের মাক্স দর্মির এক হলে সংগঠনের সভাপতি মুহাম্মদ শামীম মোল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফাহিম বদরুল হাসানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইংল্যান্ডের থেকে আগত বিশিষ্ট ইসলামি স্কলার ডক্টর মাওলানা মাহমুদুল হাসান আজহারি।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মাহমুদুল হাসান বলেন- ইহকালের শান্তি এবং পরকালের মুক্তির জন্য একটি ইসলামি কালচারাল সেন্টার আলোকবর্তিকা হিসেবে কাজ করে। এছাড়াও তিনি বলেন- প্রবাসের এই প্রতিকূল পরিবেশে সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দিতে, চারিত্রিক অবক্ষয় রোধে এবং একটি সুষ্ঠু সমাজ বিনির্মানে ইসলামি কালচারাল সেন্টারের কোনো বিকল্প নেই। তাই এই সেন্টারটি নির্মাণের ফ্রান্সে বসবাসরত সকল মুসলমানদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে।

তিনি ছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন স্থানীয় উলামায়ে কেরাম। পরিশেষে আগতদের সম্মানে ডিনারের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *