একুশের প্রথম প্রহরে জেনেভায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ০০:০১ মিনিটে সকল ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে জেনেভাস্থ সুইজারল্যান্ড আওয়ামী লীগ কার্যালয়ে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে স্থানীয় সুইজারল্যান্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।


জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালযে সংগঠনের সাধারন সম্পাদক শ্যামল খানের পরিচালনা ও উপস্থাপনায় এবং সহ সভাপতি অরুন বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। ০০:০১ মিনিটে কার্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ পরিবেষনের মধ্যেদিয়ে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।


আলোচনা সভার শুরুতেই সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক গৌরি চরন সসীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন, উপ প্রচার সম্পাদক সমিরন বরুয়া প্রমুখ।


এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী নেতা, জেনেভা বাংলাদেশ ক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ মহসিন, সুমন চাকমা, বেলাল চৌধুরী, রবিন বড়ুয়া সহ আরো অনেকে।


নৈশ ভোজের পর সাধারন সম্পাদক শ্যামল খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.