
এন আই মাহমুদঃ শনিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানীর উদ্যোগে জার্মানীতে নিযুক্ত রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভুঁইয়া এনডিসিকে সংবর্ধনা প্রদান করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস আলী খান এর সভাপতিত্বে দেশটির মাইন্স নগরীতে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধনা দেয়া হয় জার্মানীর ক্ষমতাসীন দল সিডিইউ এর সাংসদ উরসুলা গর্ডেন ক্রানিখ ও সিডিইউ ভাইজেনাউ এর সভাপতি লুকাস আউগুস্টিন, জার্মানির বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম সহ অন্যান্য বিশেষ অতিথিদের।
এ সময় রাষ্ট্রদূত ও জার্মান সাংসদের হাতে ফুলের তোড়া দিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান যথাক্রমে সামান্তা ভুঁইয়া ও আসমা খান। এছাড়াও ফুলের তোড়া উপহার দেন জার্মান যুবলীগের সভাপতি আমানুল্লাহ ইসলাম ও সাধারণ সম্পাদক কায়সার উল আলম।
প্রধান অথিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি সংবর্ধনা আয়োজনের ভুয়সী প্রশংসা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সাহিত্য সংষ্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “আমাদের সবার সম্মিলিত উদ্যোগে ক্ষুধা, দারিদ্র্য ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মান করা সম্ভব। প্রবাসেও দলাদলি ভূলে ঐক্যবদ্ধ থেকেই দেশের ভাব-মর্যাদা উন্নত রাখতে আমাদের চেষ্ঠা অব্যাহত রাখা উচিত।”

সভাপতির বক্তব্যে জার্মান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ইউনুস আলী খান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বই বিশ্বের বুকে আজ বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রধান কারণ। বাংলাদেশে আজ পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প পরিচালিত হচ্ছে। আর এসব উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমাদের মাঝে উপস্থিত জার্মানিতে নিযুক্ত সুযোগ্য রাষ্ট্রদূত মহোদয়ের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম, পরিষেবা ও কর্মকাণ্ডের ইতিহাস।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান ও বিশেষ অথিথির বক্তব্যের পর আরো বক্তব্য রাখেন বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সাইফুল ইসলাম, জার্মান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল মতিন, জার্মান আওয়ামী লীগের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু, জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী সাবু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির প্রধান উপদেষ্টা মাহবুবুল হক, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোঃ আবু সেলিম, জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহসিন হায়দার মনি, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ভুঁইয়া, এনআরডাব্লিউ আওয়ামী লীগের সভাপতি ও হাউজ অফ ইন্টেগ্রেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি যুবরাজ তালুকদার এবং মাবিন শিক্ষা ও ইন্টেগ্রেশন ফোরাম এর সভাপতি ডঃ আবুল আমানুল্লাহ।
অনুষ্ঠানে প্রবাসী নেতারা দেশ ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ঠ নানা বিষয় তুলে ধরেন। অন্যান্যের মধ্যে জার্মান আওয়ামিলিগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জনাব কাজী আবদুল মতিন প্রবাসীদের বিভিন্ন সমস্যা দাবি দাওয়া রাষ্ট্রদূতের সম্মুখে তুলে ধরেন এবং এগুলো বাস্তবায়নের জোর দাবি জানান।

রাষ্ট্রদূত মন দিয়ে সকল বক্তব্য শোনেন ও সংশ্লিষ্ঠ বিষয়ে তড়িৎ উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। আলোচনায় জার্মানীর উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা কিভাবে বাংলাদেশে সরবরাহ করা যায় তা খতিয়ে দেখার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যের সাথে জনাব আবু সেলিম প্রতিষ্ঠাতা উপদেষ্টা বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি, মাহাবুবুল হক প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি, আবদুল হাই, উপদেষ্টা বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি, মিঃ আবেদীন জিম্মারম্যান ভাইস প্রেসিডেন্ট জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশন, হাজী আবদুল মতিন, সহ-সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি, মিঃ মজিবুর রহমান (এমজেড) ভাইস প্রেসিডেন্ট জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জনাব কামাল ভূঁইয়া, জনাব বশিরুল আলম চৌধুরী (সাবু) জার্মান আওয়ামী লীগ সভাপতি, জনাব আব্বাস চৌধুরী সাধারণ সম্পাদক জার্মান আওয়ামী লীগ, মিঃ আমিনুর রহমান, ইউরোপ মুক্তিযোদ্ধা সভাপতি, মিঃ মনির হায়দার, উপদেষ্টা জার্মান আওয়ামী লীগ, শিপন হাসনাত সহ-সভাপতি জার্মান আওয়ামী লীগ, জাহিদুল ইসলাম (পুলক) ভাইস প্রেসিডেন্ট জার্মান আওয়ামী লীগ, দেলোয়ার হোসেন সহ-সভাপতি জার্মান আওয়ামী লীগ, নুরুল ইসলাম জার্মান আওয়ামী লীগ (বুন), যুবরাজ, প্রবীণ নেতা জার্মান আওয়ামী লীগ, ডক্টর আমানউল্লাহ আবুল, জার্মান যুবলীগ সভাপতি আমানউল্লাহ আমান, সাধারণ সম্পাদক কায়সার প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানির সহ-সভাপতি আসমা খান, মিসেস নাজমা হক, মোঃ মনায়েম এবং মিসেস মনায়েম (সংস্কৃতি এবং গায়ক কবি), আজাদ মিয়া (এমজেড), লিপু বুয়ান (এমজেড), মোঃ জসিম আহমেদ (ইঞ্জিনিয়ার), মোঃ মোতালেব জার্মান হেসেন আওয়ামী লীগ, মিসেস শিপন হসনাত, মিঃ জাকির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক জার্মান আওয়ামী লীগ, মিঃ মান্নান সদস্য জার্মান আওয়ামী লীগ, মিঃ চেয়ারম্যান স্টুটগার্ট আওয়ামী লীগ নেতা, নজরুল ইসলাম, প্রচার সম্পাদক জার্মান আওয়ামী লীগ।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে জনাব মোঃ মোশারফ হোসেন ভুঁইয়া এনডিসি কে জার্মানির রাষ্ট্রদূত নিযুক্ত করা হলেও করোনাভাইরাস জনিত কড়াকড়ির কারণে সংবর্ধনা অনুষ্ঠান করা সম্ভব হয় নি। পরিস্থিতি ভাল হওয়ায় বিলম্বে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
