
অবসান হল জল্পনা-কল্পনার। ঘোষনা করা হল সুইজারল্যান্ড বিএনপি’র নতুন কমিটি। কমিটিবিহীন অবস্থা কাটিয়ে গত ৪ঠা জুলাই রবিবার সাবেক সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয় নতুন এ কমিটি ঘোষনার অনুষ্ঠান। এতে সাড়ম্বরে অংশ নেন সুইজারল্যান্ড বিএনপি’র নেতাকর্মীরা।
দেশের ভাবমর্যাদা সমুন্নত করার প্রত্যয়ে সুইজারল্যান্ড বিএনপি নিরলস কাজ করে যাবে এবং সরবস্তরের নেতাকর্মীদের মাঝে যোগাযোগ, সহযোগিতা ও পারষ্পরিক সম্পর্ক জোরদার করবে বলে অনুষ্ঠানে অঙ্গীকার ব্যক্ত করেন সুইজারল্যান্ড বিএনপির নতুন কর্ণধার নেতৃবৃন্দ। সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষিত হয় নতুন কমিটি।
সুইজারল্যান্ড বিএনপির নতুন সভাপতি হিসেবে থাকছেন জনাব আনোয়ার শেখ, সাধারন সম্পাদক – জনাব কবির মোল্লা ও সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম মোস্তফা।
অনুষ্ঠানের আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন সুইজারল্যান্ড বিএনপির লিটন মিজি, সাজিল মল্লিক, ইকবাল মাধবর, মাহফুজ আহমেদ, তুষার আহমেদ, শিবির ভুঁইয়া, মিজানুর রাহমান প্রমুখ।
সুইজারল্যান্ড যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম শেরু, রাহুল খান, হাসান পটু, আকবর হোসেন, চঞ্চল মাধবর, আলমগীর বেপারী ও পাভেল হোসেন।
পূর্নাঙ্গ কমিটি করতে কিছুটা সময় লাগবে এবং তা গঠন করার পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
