প্যারিসে মুক্তি পেলো বাতাসে লাশের গন্ধ (ভিডিও সহ )

শিল্প সাহিত্য ও সংস্কৃতির নগরী প্যারিসের অভিজাত সিনেমা হলে আনুষ্ঠানিক মুক্তি পেলো বাতাসে লাশের গন্ধ। অবৈধভাবে সমুদ্র পথে বাংলাদেশ থেকে ইউরোপে যেন কেউ না আসে তার উপর সচেতনতামূলক গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।

প্রায় চারশতাধিক দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে টেলিফিল্মটি মুক্তির প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরোয়ার ফারুকী, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান , অফিওরা পরিচালক কৌশিক রাববানী , সানজিদা দেওয়ান, আতিকুর রহমান মিলন, বুলবুল চৌধুরী, শামসুল হাসান, জাহিদ হাসান, মেহেদী হাসান, সিমিম ভুইয়া, আলামিন, সুমনা হক, স্বর্না, নুসরাত, ফেরদৌস করিম আকন্জি, নয়ন মামুন।

টেলিফিল্মের পরিচালক আহমদ সুমন সকল প্রবাসীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন কেউ যেন জীবন বাজি রেখে সমুদ্রপথে ইউরোপে না আসে। তিনি বলেন এব্যাপারে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা রাখা প্রয়োজন।

আহমদ সুমন বলেন ভূমধ্যসাগরে লিবিয়া উপকুলে নিয়মিত ভেসে উঠে লাশ। যারা এই সাগরে মারা যান তাদের পরিবারের সারা জীবনের চাপা কান্না ছাড়া আর কিছুই করার থাকে না । তবুও লিবিয়ার দাঁড়িয়ে ভূমধ্যসাগরের ওপারে ইউরোপের নতুন সূর্যের স্বপ্নে বিভোর হয়ে থাকি আমরা । যে কারনে মাঝখানের সমুদ্র পথে হাজারো মানুষের গণকবর রচিত হয় প্রতি বছরই।

তিনি বলেন টেলিফিল্মটির উদ্দেশ্য কোন বাংলাদেশী যাতে এমন খবরের শিরোনাম না হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *