
এন আই মাহমুদঃ ফ্রান্সে নতুন আরোপ করা কোভিড-১৯ ভিত্তিক স্বাস্থ্য সংক্রান্ত কড়াকড়ির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছেন দেশটির নাগরিকরা। শনিবার অনুষ্ঠিত এ বিক্ষোভ নিয়ন্ত্রনে বেগ পেতে হয় পুলিশকে। প্যারিসে দাঙ্গানিয়ন্ত্রনকারী পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে দেখা যায়। নগরীর গার-সেন্ট-লাজাখে রেলস্টেশনের কাছে দুই পুলিশ অফিসার বহনকারী মোটরবাইকের উপর হামলা চালালে এমন দৃশ্যের সূচনা ঘটে।
বিভিন্ন চিত্র ও তথ্যসূত্রে নগরী জুড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন জায়গায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটতে দেখা যায়।
পশ্চিম প্যারিসের একটি এলাকায় ডানপন্থী রাজনীতিকদের হাতে “স্বৈরাচার বন্ধ হোক” লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করতে দেখা যায়। মাখসাই, মন্টেপেলিয়ার, নান্তেস ও তুলুজ সহ সারা ফ্রান্সে সংগঠিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানা যায়, কমপক্ষে ১ লাখ ৬১ হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নেন যা তার আগের বিক্ষোভের চেয়ে বেশী। তখন এ সংখ্যাটি ছিল ১ লাখ ১৪ হাজার। এতে বিক্ষোভ বিস্তৃত হচ্ছে বলে ধরে নেয়া হচ্ছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

