সিলেট ফাইটার্স কে ৩ রানে হারালো এফসি অবারভিলা

সিলেট ফাইটার্স কে ৩ রানে হারালো এফসি অবারভিলা

সিলেট ফাইটার্স কে ৩ রানে হারালো এফসি অবারভিলা
সিলেট ফাইটার্স কে ৩ রানে হারালো এফসি অবারভিলা

তানজু চৌধুরীঃ অনুষ্ঠিত হয়ে গেল নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট ট্যুরনামেন্টের উদ্বোধনী ম্যাচ। নবকণ্ঠ সম্পাদক আবু তাহিরের পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যবসায়ী নেতা জনাব আলামিন চৌধূরী।

এতে উপস্থিত ছিলেন, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ফেরদৌস করিম আখনজি, সিলেট ফাইটার্স এর ম্যানেজার আদনান আহমেদ ও এফসি অবারভিলার ম্যানেজার দেলোয়ার আহমেদ।

প্রতি দলে ১১ জন করে সদস্য নিয়ে ১২ ওভারের উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এফসি অবারভিলা।
কিবরিয়ার ৫২ রানের দুর্দান্ত ব্যাটিং-এ দলীয় অধিনায়ক দেলোয়ারের ২৮ রানের উপর ভর করে এফ সি অবারভিলা ১২ অভারে ১২৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় সিলেট ফাইটার্সকে।

জবাবে সিলেট ফাইটার্স ১২৪ রানের টার্গেট পূরন করতে গিয়ে অপেনিং জুটির ব্যর্থতায় জয়ের বন্দরে পৌছতে ব্যর্থ হয় অল্পের জন্য। শেষ ওভারের টানটান উত্তেজনাপূর্ণ সময়ে শেষ বলে ৪ রান সংগ্রহে ব্যর্থ হন সিলেট ফাইটার্স এর রুমন।

সিলেট ফাইটার্স এর পক্ষে আদনানের সংগ্রহ ২২ রান, বুলবুলের ২৪ ও রুমন ২৮ টি রান পাওয়া গেলেও শেষ পর্যন্ত ৩ রানে হারে সিলেট ফাইটার্স।

এফসি অবারভিলার রিপনের বিদ্ধংসী বলিং এ ৩ উইকেট পড়ে যায় সিলেট ফাইটার্স এর। এছাড়াও ৬ টি ছক্কা সহ ৫২ রান সংগ্রহ করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত দলটির সদস্য কিবরিয়া।

উদ্বোধনী এ ম্যাচ পরিচালনা করেন সজীব ও শাহিন।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *