ফ্রান্সে পালিত হয়েছে ঈদুল আযহা


বদরুল বিন আফরুজ, ফ্রান্স –

ফ্রান্সে কভিড ১৯ জনিত কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে ঈদুল আযহা পালিত হয়েছে । গত রমজানের ঈদে মসজিদে কিংবা খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। তবে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে শান্তিপূর্ণভাবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন দেশের মুসলমানদের সাথে প্রবাসী বাংলাদেশীরাও ঈদ আনন্দে মেতেছেন। দল বেঁধে ঈদের নামাজ আদায়, পরিচিত ও স্বজনদের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং সামর্থবানরা পশু কোরবানী করছেন।

ফ্রান্সের প্যারিসের বাঙ্গালী অধ্যুষিত অভারভিলা, মেট্রো হোস, এস্তা জামে মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া প্যারিসে অদূরে তুলুজ, লীল , মার্সাই সহ বড় শহরগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

তবে ছুটির দিন না হওয়ায় এবং করণাকালীন সতর্কতায় ঈদ জামাতে লোক সমাগম তুলনামূলক কম। আবার জামাত শেষে কাজে যোগ দেন অনেকেই।

বর্ণ গোত্রের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাড়িয়ে আদায় করেছেন ঈদের নামাজ।কারো কারো মুখে শোনা গেছে দেশের স্মৃতিকথা আর প্রকাশ্যে কোরবানী করতে না পারার বেদনার কথা।

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতারা ঈদের নামাজ আদায় করেন।ধর্মপ্রান মুসলমানরা মনে করেন পশু কোরবানীর মাধ্যমে মনের পশুকেও কোরবানী করে বৈশম্যহীন সমাজ প্রতিষ্ঠা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *