ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় ফুটবল ক্লাব ইলেভেন স্টার এর ৭ বছর পূর্তি উপলক্ষে প্যারিসের উপকণ্ঠ লাকরণভ মাঠে চ্যারেটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সফলভাবে ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পনে ক্লাবের আরো সমৃদ্ধি কামনা করেন ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।
দিনটি উপলক্ষে বাংলাদেশে দুইজন অসহায় মানুষের চিকিৎসার অর্থ জোগাতে চ্যারেটি ফুটবল ম্যাচের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন।
মাছুম আহমেদ এর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফ্রান্স এর সভাপতি ফয়সল উদ্দিন , আমিনুর রহমান ফারুক, আব্দুল মতিন,ইলেভেন ষ্টার এর প্রধান উপদেষ্টা করিম মিয়া , সৈকত , এনাম উদ্দিন ,হেলাল উদ্দিন .
সংক্ষিপ্ত আলোচনা শেষে ক্লাবের সকল সদস্যদের নিয়ে ৭ বছর পূর্তিতে কেক কাটা হয়।
চ্যারিটি ফুটবল টুর্নামেন্টে এ এফ সি লা করণভ ও ইলেভেনস্টার ফুটবল ক্লাবের মধ্যকার খেলায় দুই দুই গোলে ড্র হয়।

