ফ্রান্সে নির্মম খুন সিলেটের জালাল।

ফ্রান্সের প্যারিস থেকে ২৮ কিলোমিটার দূরে সারজি এলাকাতে জালাল নামের ৩০ বছরের এক বাংলাদেশী নিহত হয়েছেন।

জালাল ফ্রান্সের সারজি এলাকাতে সরকারি একটি বাসায় আর এক বাংলাদেশী সহ দুজন আফ্রিকান নাগরিকের সাথে একত্রে বসবাস করতেন।

গত ১৮ জুলাই রাতে পাওয়া যায় জালালের মৃতদেহ ।

মৃত জালালের বাড়ি সিলেটের আখালিয়া ধামালি পাড়া সোনালি আবাসিক এলাকার মৃত আম্তর আলীর ছেলে।

মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।পুলিশ তদন্ত করছে। খুব দ্রুত সময়ে জানা যাবে প্রকৃত ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *