ফ্রান্সে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। অংশগ্রহণ করলো ২০ টি বাংলাদেশী ক্লাব।

ফ্রান্সে বাংলাদেশী মালিকানাধীন ক্রিকেট ক্লাব রাইজিং স্টার ও ড্রাইভিং স্কুল বাংলা অটো ইকুল এর যৌথ উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার প্যারিসের লাকর্নভ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।এতে ২০ টি ক্লাব অংশগ্রহণ করে।

রাইজিং স্টার ক্লাবের সভাপতি নজরুল ইসলাম ইয়াসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন ভূঁইয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের সকল ক্লাব ও ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানান বাংলা অটো ইকুল এর পরিচালক সালাম হোসেন রহমান।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, ফ্রান্স আওয়ামী লীগ সহসভাপতি সুব্রত ভট্টাচার্য , সহসাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন , স্বরলিপি শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি নজরুল ইসলাম ,আল আমিন , আব্দুল্লাহ আল তায়েফ, নুর আলম মঞ্জু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.