প্যারিসে স্থায়ী শহীদ মিনার স্থাপন হবে শীঘ্রই – কুমিল্লা জেলা সমিতি ফ্রান্স

অতি দ্রুত স্থায়ী শহীদ মিনার নির্মাণের পদক্ষেপ নিবে কুমিল্লা জেলা সমিতি ফ্রান্স । রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আয়োজকদের এমনটাই আশ্বাস দেন কুমিল্লা জেলা সমিতি ফ্রান্সের নেতৃবৃন্দ।

কুমিল্লা জেলা সমিতি ফ্রান্সের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমদ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টু , সহসভাপতি হারুনুর রশিদ , সদস্য নজরুল চৌধুরী ,নজরুল মিয়া , মাসুদ মিয়া , যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান , সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া , সহসভাপতি মাহমুদুল হাসান , মনির মিয়া সহ কুমিল্লা জেলা সমিতির নেতৃবৃন্দ।

ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সকল সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে আসেন বিপুল সংখ্যক প্রবাসী। প্যারিসের বাংলাদেশী কমিউনিটির মিলন মেলা রিপাবলিকে উপস্থিত হয়ে ফ্রান্সে শক্তিশালী বাংলাদেশী কমিউনিটি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.