
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সকল সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে আসেন ফ্রান্স আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
ফ্রান্স আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেইন কয়েছ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্যারিসের বাংলাদেশী কমিউনিটির মিলন মেলা রিপাবলিকে উপস্থিত হয়ে ফ্রান্সে শক্তিশালী বাংলাদেশী কমিউনিটি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা ।
এসময় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানানোর পাশাপাশি প্যারিসে স্থায়ী শহীদ মিনার স্থাপনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা।
শুক্রবার বিকেলে সম্মিলিত একুশ উদযাপন পরিষদের উদ্যেগে ফ্রান্সের ঐতিহাসিক রিপাবলিক চত্ত্বরে ভাষা শহীদদের প্রতি এ শ্রদ্ধার্ঘ্য জানানো হয় |
