
প্রথমবারের মত বেলজিয়াম এর বানিজ্যিক রাজধানী এন্টারপেন শহরে এন্টারপেন কাউন্সিলের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। বেলজিয়াম এর জনসাধারন ও এন্টারপানে বসবাসরত প্রবাসি বাংলাদেশীদের ব্যাপক উপস্থিতিতে সিটি কর্পোরেশন এর সামনে নির্মিত অস্থায়ি শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকল শ্রেণি পেশার মানুষ।
অস্থায়ী শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদৎ হোসেইন।

এরপর একে একে বাংলাদেশ দূতাবাস , সিটি কাউন্সিল , বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম, বাংলাদেশ কমিউনিটি এন্টারপেন , বেলজিয়াম আওয়ামী লীগ, হল্যান্ড আওয়ামী লীগ,বেলজিয়াম যুবলীগ ,বেলজিয়াম স্টুডেন্ট এসোসিয়েশন ,বি ডব্লিউ সি, ইউনিটি টেন , বি বি এফ সি , বর্নমালা ব্রাসেলস বাংলা স্কুল , কেভিন অর্গানাইজেশন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এন্টারপেন সিটি কাউন্সিলর শায়লা শারমিন এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ কমিউনিটি এন্টারপেন এর সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষে সিটি কাউন্সিল এর উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদৎ হোসেইন , এন্টারপেন সিটি কাউন্সিলের মেয়র মারে প্রেনেল, ইউনেস্কো বেলজিয়াম শাখার প্রেসিডেন্ট মার্ক ভারবেনও, ডেপুটি মেয়র বেন ভ্যান দুপেন।
বেলজিয়ামের ২৫টি ভিনদেশি সংস্থা এ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানায়।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে একুশের গান পরিবেশন করে মিউজিক একাডেমি বুর্গেরহাট বেলজিয়াম এবং একক সংগীত পরিবেশনায় ছিলেন জাহিদুল ইসলাম।
ব্রাসেলস ও এন্টারপেন এর শিশু শিল্পীদের দেশীয় নৃত্য উপস্থিত সকল জনসাধারণকে মুঘ্ধ করে।
বেলজিয়ামে বসবাসরত রোজি নিগার , রুনা নুরজাহান, নিলয় নাজ সোমা, সীমা আফরিন ও সোমা গুহ,র আয়োজনে দেশীয় খাবার এর সমারোহ নিয়ে খাবারের স্টল ছিল মেলায় যার মাধ্যমে দেশের কৃষ্টি কালচার ফুটে উঠে।
