
প্যারিসের উপকণ্ঠ বাংলাদেশী অধ্যুষিত ওভারবিলা ও ক্যাথসীমা এলাকার বাংলাদেশী ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে ওভারবিলা প্রশাসনের সাথে মতবিনিময় করেছে অত্র এলাকার বাংলাদেশী ব্যবসায়ীরা।
গত সোমবার সিটি কর্পোরেশনের হল রুমে অত্র এলাকায় চুরি চিনতাই রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এমন আয়োজন করেন বাংলাদেশী ব্যবসায়ীরা।
ফ্রান্স আওয়ামী লীগ এর আন্তর্জাতিক সম্পাদক ব্যবসায়ী নেতা শাহীন আরমান চৌধুরী ও আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী কিরণময় মন্ডল ওভারবিলা এলাকায় ব্যবসায়ীদের সার্বিক সমস্যা বিশেষ করে নিরাপত্তা ও অভিবাসীদের নিরাপত্তা নিয়ে পুলিশ প্রধান , মেয়র সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তুলে ধরেন।
ওভারবিলা সহকারী মেয়র অন্তনি দাগে, প্রধান পুলিশ কমিশনার ফোরমিগুয়ে এবং সহকারী পুলিশ কমিশনার খাবিয়ে লো বিহান মনোযোগ দিয়ে ব্যবসায়ীদের অভিযোগ শোনেন এবং কার্যত পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাশেম , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ , সিপিবি ফ্রান্সের সম্পাদক আহমেদ আলী দুলাল,ইপিবিএ কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল ,ওভারবিলা মসজিদের সহসভাপতি সালেহ আহমদ , ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান , দেলোয়ার হোসেইন , নাসির আহমদ , হাবিবুর রহমান , রাসু মিয়া , ফ্রান্স উদীচীর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্সের সদস্য সচিব তপু বড়ুয়া,
রবিউল হাসান ,তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি ফ্রান্স শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম , ইপিএস বাংলার সভাপতি এলান খান চৌধুরী, নাট্যকর্মী সোয়েব মোজাম্মেল।
