
মাত্র দুইদিন পরেই বড়দিন।ইতিমধ্যে বড়দিন উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। প্রস্তুতি নিতে পিছিয়ে নেই ফ্রান্সের বাংলাদেশী খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। বাংলাদেশ খ্রিষ্টান কমিউনিটি প্যারিস ফ্রান্স এর উদ্যোগে আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে থাকছে দিনব্যাপী অনুষ্ঠানমালা।
নৃত্য , গান , প্রার্থনা , ও প্রীতিভোজ সহ আনন্দগণ আয়োজন থাকবে দিনটিতে।
বাংলাদেশ খ্রিষ্টান কমিউনিটি প্যারিস ফ্রান্স এর সভাপতি দীপক গোমেজ , সাধারণ সম্পাদক শঙ্কর ডেভিড ক্রুশ ,উপদেষ্টা শিপন প্লাসিড রিভেরিও ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির সকলের প্রতি শুভেচ্ছা জানানোর পাশাপাশি বড়দিনের উৎসবে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রতি বছরের মত এবছরও এ উৎসবের জন্য খ্রিষ্ট ধর্মের লোকজনের মাঝে কাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনটিকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের বাসাবাড়িতে করা হয়েছে আলোকসজ্জা।
ক্রিসমাসের রঙে মেতে উঠতে এবং উৎসবকে সফল করতে সবধরণের প্রস্তুতি শেষ করেছে সংগঠনটি।
