সার্সেল এলাকার এম সি ইনস্টিটিউটে বিজয় দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গত রবিবার প্যারিসের-সারসেলে এম.সি. ইনিস্টিউটের হলরুমে এম.সি. ইনিস্টিটিউটের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মৌলানা বদরুল বিন হারুন এর সভাপতিত্বে সাংবাদিক আব্দুল আজিজ এর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন চিত্রশিল্পী তুফায়েল আহমদ জয়নুল, লুতফুর রহমান, নাসির উদ্দিন, বাবুল আহমদ ।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ , জাতীয় পতাকা সহ বাংলাদেশের দশটি জাতীয় প্রতীকের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের প্রায় পঞ্চাশজন ক্ষুধে শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন প্রবাসে বসবাস রত শিশু-কিশোরদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য জানাতে পারলেই আগামী প্রজন্মের সাথে বাংলাদেশের মেলবন্ধন তৈরী হবে।

আগামী ২৯ ডিসেম্বর শিশুকিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *