প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

শেখ হাসিনাকে বাংলাদেশের স্বপ্নসারথি উল্লেখ করে তার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বাংলাদেশের কাতারে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারা।

শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিনের অনুষ্ঠানে নেতারা এ মন্তব্য করেন।

এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ’র পরিচালনায় ও সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ , সিনিয়র সহ-সভাপতিএম এ কাশেম, সহ-সভাপতি আবুল কাসেমসহ, মুক্তিযোদ্ধা কামরুল হোসেন বকুল, সুনাম উদ্দিন খালেক, মোহাম্মদ শাহেদ আলী, মঞ্জুরুল হাসান সেলিম, অবনী চন্দ্র দাস গুপ্ত, অন্যান্যরা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল উদ্দিন, অধ্যাপক অপু আলম,
সাংগঠনিক সম্পাদক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, আহমেদ জুবায়ের , নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, যুবলীগ নেতা কামাল মিয়া, কামরুল হাসান সেলিম, ফ্রান্স ছাত্রলীগ সভাপতি তাজেল আহমেদ ,সাধারণ সম্পাদক সোহাগ সারওয়ার।

এ সময় বক্তারা বলেন ,এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেখ হাসিনাকে দেয়া ‘ভ্যাকসিন হিরো’ ও ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ সম্মাননায় পুরো জাতি গৌরবান্বিত হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.