বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ ফ্রান্সের অভিষেক সম্পন্ন

মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত রবিবার প্যারিসের পন্তা হলে কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত সফলভাবে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ ফ্রান্সের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেনে বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখার সহসভাপতি সোনাম উদ্দিন খালেক,ফ্রান্স বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মিঞা,সাবেক জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেইন পাটোয়ারী, ইউরোবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির , জকিগঞ্জ ঐক্য পরিষদের সহসভাপতি মোহাম্মদ কুদ্দুস।

বরিশাল বিভাগীয় কল্যান পরিষদ ফ্রান্সের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খান মিজানুর রহমান, এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিঞা সিদ্দিকুর রহমান,সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসিম,সহ- সভাপতি খান দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদার ও সহ অর্থ সম্পাদক জাফর ইকবাল। নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান প্রধান র্নিবাচন কমিশনার মাহবুবুর রহমান।

সভায় বক্তারা বলেন, ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির একটা শক্ত অবস্থা প্রতিষ্ঠা করতে দল ও মতের উর্ধ্বে এসে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।তারা বলেন,বাংলাদেশী কমিউনিটির কল্যানে সামাজিক সংগঠন গুলোকে আরও যত্নবান ও গতিশীল হতে হবে।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় প্যারিসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *