বার্সেলোনায় প্রধান মন্ত্রীর জন্মদিন পালিত

শনিবার কাতালোনিয়া আওয়ামীলীগ এর তত্ত্বাবধানে বার্সেলোনায় রাবাল এর স্হানীয় রেষ্টুরেন্টে আড়ম্বরপূর্ণ অনুষ্টানের মধ্যে দিয়ে দেশরত্ন প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনের সফল অনুষ্টান সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্টিত হয়।

অনুষ্টানের প্রারম্ভে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাতালোনিয়া আওয়ামীলীগের নেতা মহিউদ্দিন হারুন। তেলাওয়াত শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পর্যায়ক্রমে সবার সামনে জন্মদিনের কেক আনা হয় তখন নেতৃবৃন্দের জয় বাংলা জয়,জয় বঙ্গবন্ধু জয় ,হোক শেখ হাসিনার স্লোগানে অনুষ্টান সরগরম করে রাখা হয়।লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সকলেই দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর দক্ষতা ও দূরদর্শিতার কথা শতস্পুর্ত ভাবে তুলে ধরেন।পরে কাতালোনিয়া আওয়ামীলীগ, কাতালোনিয়া মহিলা আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জন্মদিনের কেক কাটেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামীলীগ এর নেতা ফারুক মিয়া ,আলাউদ্দিন হক নেসা, জাহাঙ্গীর আলম,বেলাল উদ্দিন, শফিকুর রহমান, মহিউদ্দিন হারুন, খুরশিদ আলম বাদল,আজিজুর রহমান,আনোয়ার হোসেন, আবদুল গনি, মোশাররফ হোসেন, শরীফ আহমেদ সাধন, হুমায়ুন কবির মামুন,শামীম হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মেহেতা হক জানু, জেবুন্নেছা হারুন,রিতা আহমেদ, জিনাত শফিক, বিউটি গিরি শীল, মৌসুমী সাধন,মন্জু স্বপন,ফারজানা আক্তার, সালমা আক্তার,স্বপ্না শামীম,সালমা সরওয়ার, অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সোহেল দেওয়ান,সোহেল আহমদ, মোহাম্মদ সরওয়ার প্রমুখ।

দেশের গান পরিবেশনের মাধ্য দিয়ে বার্সেলোনার স্হানীয় শিল্পিরা অনুষ্টানকে আরো প্রাণবন্ত করে তোলে।অবশেষ রাত ২টায় অনুষ্টান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.