
বাংলাদেশের বহুল জনপ্রিয় টেলিভিশন ডিবিসি,র ৪ র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ডিবিসি “দর্শক ফোরাম” ফ্রান্স এর উদ্যোগে অফিওরা কনভেনশন সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ডিবিসি টেলিভিশন এর ফ্রান্স প্রতিনিধি মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বস্তুনিষ্ঠ ও নিরেপক্ষ সংবাদ এবং অনুষ্ঠান পরিবেশন করায় টেলিভিশন কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।
কেক কাটা অনুষ্ঠান ফ্রান্স কমিউনিটির সকল রাজনৈতিক ,সামাজিক সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিউনিটি র অভিভাবকদের মিলনমেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিম ‘ বি এন পি র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির , ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সভাপতি এম এ কাশেম, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি সুনাম উদ্দিন খালেক , হারুন আল রশিদ , গাজীপুর জেলা এসোসিয়েশন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক নাসির, বংগবনধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিব খান সহসভাপতি বাবুল ইসলাম,শফিকুল ইসলাম ,,ইপিবি র ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান, বরিশাল বিভাগের সাবেক সভাপতি মোতালেব খান, বি এন পি নেতা ইলিয়াস কাজল , ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান,যুবদল নেতা রাশেদ , কমিউনিটি নেতা মিহির আলী । বিকশিত নারী সংঘের সাধারণ সম্পাদক সুমা দাস এবং বিকশিত নারী সংঘের সহ সভাপতি মিনা , নারী নেত্রী শিউলি বেগম।
সাংবাদিক নেতৃবৃন্দ মধ্য বক্তব্যে রাখেন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কবি আবদুল আজিজ সেলিম সাংগঠনিক সম্পাদক এন টিভি র ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন, ইউরো বাংলা ২৪ এর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নূরুল আলম , বি সি এফ এর মিডিয়া উইং মোহাম্মদ নাজমুল কবীর , আরও বক্তব্য রাখেন সালাম হোসেন রহমান ,মাওলানা বদরল বিন হারুন । বক্তারা এত অল্প সময়ে প্রতিযোগিতার মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের মনে স্থান করে নেওয়ায় ডিবিসি টেলিভিশনের প্রশংসা করেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন তাছাড়া বিগত ২ বছরে রেকর্ড সংখ্যক কমিউনিটির সংবাদ প্রচারে জন্য ডিবিসি টেলিভিশন ফ্রান্স প্রতি নিধি মোঃ রেজাউল করিমকে সাধুবাদ জানায় । উপস্থিত সকলেই ডিবিসি টেলিভিশনের উত্তর উওর সাফল্য কামনা করেন ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই মিলে কেক কেটে ডিবিসি টেলিভিশনের ৪ র্থ বর্ষের পদার্পণ উদযাপন করা হয়
