জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স,র উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত

গত রবিবার জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসের ক্যাথসীমায় সোনার বাংলা রেস্টুরেন্টে জালালপুরের এলাকার বিশিষ্ট মুরব্বি ও রাজনীতিবিদ বাবুল মিয়ার মৃত্যুতে এক শোকসভা ও মিডলইস্ট ওয়েলফেয়ার এর সভাপতি দুলাল আহমেদ সেলিম ও যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল ইসলাম সায়েমের সাথে এক মতবিনিময় অনুষ্টিত হয় ।

সংগঠনের সভাপতি আব্দুল বাসিতের সভাপতিত্বে ও শরীফ আহসানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই আব্দুল কাদির জয়দু।

এসময় বক্তব্য রাখেন মিডলইস্ট ওয়েলফেয়ারের জালালপুরের সভাপতি দুলাল আহমেদ সেলিম ও যুক্তরাজ্য ওয়েলফেয়ারের জালালপুরের অন্যতম সদস্য ফয়জুল ইসলাম সায়েম , আব্দুল হালিম ,শামীম আহমেদ, শিমু আহমেদ ইয়াসিন আলী ,আব্দুল হাসিব মেম্বার , ফয়সল আহমেদ, মঈনউদ্দিন , জিতু মিয়া।

সভায় বক্তারা বলেন বাবুল মিয়া একজন সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব হিসাবে মানুষের অন্তরে সারা জীবন থাকবেন। এলাকার বিভিন্ন কর্মকান্ডে তার অবদান এলাকাবাসী কোনদিন ভুলবেনা।

সভা শেষে বাবুল মিয়ার আত্মার শান্তি কামনা করে দুআ পরিচালনা করেন মাওলানা আবদুল মুমীন এবং কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *