বালাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে বসবাসরত বালাগঞ্জ প্রবাসীদের সংগঠন বালাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে প্যারিসের ওভারবিলা জামে মসজিদে মিলাদ মাহফিলে বক্তারা আহবান করেন দেশের অসহায় ও গরিব মানুষের কল্যানে কাজ করার।

মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সভাপতি শেখ আব্দুল মুকিত ,সহ সাধারন সম্পাদক ফকর উদ্দিন,দপ্তর সম্পাদক শাহিন আহমদ,আন্তজাতিক সম্পাদক আলী হোসেন ,সহ দপ্তর সম্পাদক শেখ তুয়াবুর, প্রচার সম্পাদক শেখ মনজুর আহমদ ,সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কায়িম।

এসময় বক্তারা বলেন আন্তরিকতা বৃদ্ধি করে প্রবাসীদের মধ্যে সম্প্রীতি তৈরী করলেই ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটি শক্তিশালী হবে। তারা বলেন শুধু নিজেদের উন্নয়ন নয় দেশের গরিব মানুষের উন্নয়নের জন্য কাজ করা দরকার। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন ওভারবিলা মসজিদের খতিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *