
গ্রীস আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গ্রিস আওয়ামী লীগ , যুবলীগ ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর
প্রধান বক্তা ছিলেন গ্রীস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন গ্রীসে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত জসিম উদ্দিন , গ্রীস আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আল আমিন, সদস্য সচিব বাচ্চু বেপারী, সহ সভাপতি লিয়াকত হোসেন, সহ সভাপতি উরুছ আলী, সহ-সভাপতি আবিদ হামজেলা, সহ সভাপতি সামাদ মাতব্বর, সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রানা মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গ্রীস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, রাসেল মিয়া, আশিকুর রহমান, শাকের আহমেদ, জাবেদ মাহমুদ ,শেখ রাসেল সহ নেতৃবৃন্দ।
এসময় সংবর্ধিত অতিথি বলেন আগামী বছর জাতির পিতার শততম জন্ম শতবার্ষিকী। এ বছরটি ব্যাপক আয়োজনে প্রবাসে পালন করতে হবে।
