ইতালী আওয়ামী লীগের কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রস্তুতি সভার আহবায়ক কমিটি ঘোষনা

মার্চে কাউন্সিল মেহেনাস তাব্বাসুম শেলি রোম প্রতিনিধিঃ

দীর্ঘ ৮ বছর পর ইতালি আওয়ামী লীগ কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০২০ সালের মার্চ মাসে এ কাউন্সিল হতে পারে বলে ইতালী আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে জিএম কিবরিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে এম লোকমান হোসেনের নাম গৃহীত হয়েছে এই সভায়।

২৫ অক্টোবর শুক্রবার রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে কার্যকরী পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়। কার্য নির্বাহী কমিটির এই সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল। আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন ও সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যের নাম ও সম্মেলনের চূড়ান্ত তারিখ ঘোষনা করা হবে। কার্যনির্বাহী কমিটির এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সিনিয়র সহ সভাপতি আবু সাইদ খান, হাবীব চৌধুরী, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, ইকবাল হোসেন,রব ফকির, হাদিউল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আফতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহের সহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, যারা অসাংগঠনিক ভাবে ইতালি আওয়ামী লীগকে দ্বিখন্ডিত করেছে তাদের আজীবন বহিষ্কারসহ যারা ঐ বিতর্কিত সংগঠনের পদ পদবী ব্যবহার করবে তাদের শোকজ নোটিশ পাঠানোর জন্য। শোকজ নোটিশের জবাব না দিলে ওই নোটিশই স্থায়ী বহিষ্কার হিসেবে গণ্য করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.