
গত রবিবার মাল্টার এক অভিজাত হোটেলে মালটা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত দিয়ে শুরু করা হয়। এবং বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
মালটা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাল্টা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গ্রীস আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আলামিন, মাল্টা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজেম আলী স্বপন, মালটা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ডা. দাস এবং আমেরিকান ইউনিভার্সিটি অফ মাল্টা’র সহকারি অধ্যাপক জনাব বাহারুল ইসলাম , মালটা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি জাকারিয়া।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অরুন চন্দ্র কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান বকুল, সাংগঠনিক সম্পাদক নুরনবী মিঠুন, দপ্তর সম্পাদক আমানুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক ইসলাম শহীদ, কোষাধ্যক্ষ আলামিন, সহ কোষাধ্যক্ষ প্রদীপ দাশ
এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। এই এগিয়ে চলা কে থামিয়ে দিতে দেশে এবং বিদেশে জামায়াত-বিএনপির চক্র বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত। যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু কে হারিয়েছি যে চক্রটি বাংলাদেশের বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সেই স্বাধীনতাবিরোধী চক্র আজ বাংলাদেশের উন্নয়নের মহানায়ক গণমানুষের ঠিকানা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ছিনিয়ে নেওয়ার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছে তারেক জিয়া। সুতরাং সবাইকে সাবধান থাকতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মালটা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পর্ব শুরু হয় লন্ডন থেকে আগত শাহনাজ সুমির এবং ইতালি থেকে আগত রত্না বসাকের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে।

