ফ্রান্সে মানিকগঞ্জ সমিতির আয়োজনে মিলন মেলা অনুষ্ঠিত

ফ্রান্সে অবস্থানরত মানিকগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে গত রবিবার প্যারিসের ক্যাথসীমায় কুটুমবাড়ি রেস্টুরেন্টে এক মিলন মেলার আয়োজন করা হয়। মানিকগঞ্জ সমিতি ফ্রান্সের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এ আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

প্রীতিভোজ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দিনটি পালন উপলক্ষে।

মানিকগঞ্জ সমিতি ফ্রান্সের সভাপতি কমিউনিটি নেতা মোঃ সাইনুর ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিতেন সূত্রধর এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম ,উপদেষ্টা হুমায়ুন কবির ,আব্দুল বাতেন , সহসভাপতি সুমন চক্রবর্তী ,আবু সাঈদ ,সহসাধারণ সম্পাদক সাকিব কাজী ,মুশফিকুর রহমান ইমন , আলাল মিয়া , দপ্তর সম্পাদক রাজা মিয়া ,আপ্যায়ন সম্পাদক আব্দুল করিম ,ফজলুল করিম , রিপন মিয়া , মামুন হোসেন , মামুন সিকদার , নাদিম এলাহী , মহসিন আহমদ , মোহাম্মদ সোহাগ।

এসময় সংগঠনের সভাপতি মোঃ সাইনুর ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন এ সংগঠন ফ্রান্সের মানিকগঞ্জ প্রবাসীদের সমস্যা সমাধানের পাশাপাশি ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটি গঠনে ভূমিকা রাখছে। এসময় তিনি সবাইকে বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.