জাতীয় পার্টি নবনির্বাচিত মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবুলের সাথে ফ্রান্স শাখার জাতীয় পার্টির মতবিনিময়


জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবুলের সাথে ফ্রান্স শাখার জাতীয় পার্টির নেতৃবৃন্দ টেলিকনফারেন্স মতবিনিময় করেন ।

২রা আগস্ট জাতীয় পার্টির ফ্রান্স শাখার নেতৃবৃন্দের সাথে, মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবুলের সাথে টেলিকনফারেন্স এর মাধ্যমে ফ্রান্স শাখার নেতৃবৃন্দ, নবনির্বাচিত মহাসচিব কে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় মহাসচিব করোনা মহামারীতে সকল নেতাকর্মীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং করোনা কালীন ফ্রান্স জাতীয় পার্টির কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।

উক্ত টেলিকনফারেন্সে অংশগ্রহণ করেন এ কে এম আলমগীর সভাপতি জাতীয় পার্টি ফ্রান্স শাখা এবং সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, হাবিব খান ইসমাহিল সাধারণ সম্পাদক জাতীয় পার্টি ফ্রান্স শাখা এবং সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি।

হুমায়ুন কবির চৌধুরী প্রধান উপদেষ্টা জাতীয় পার্টির শাখা ,সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি এবং সাবেক সভাপতি জাতীয় ছাত্র সমাজ।
উর্মি হাজারী সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, আবুল হাসনাত উপদেষ্টা জাতীয় পার্টির ফ্রান্স শাখা এবং সভাপতি বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টি,খান বাবুল ইসলাম বাহার সহ-সভাপতি জাতীয় পার্টি ফ্রান্স শাখা এবং সদস্য স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নির্বাহী কমিটি।সুহিনুর রাজা চৌধুরী আহ্বায়ক জাতীয় পার্টির যুব সংহতির ফ্রান্স শাখা, খান আলম হুদা সদস্য সচিব জাতীয় যুব সংহতি ফ্রান্স শাখা ,এ ছাড়াও আরো অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *