epba-distributes-food

ইপিবিএ’র উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

epba-distributes-food
ইপিবিএ’র উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

করোনাকালীন সংকটের এ সময়ে সামাজিক কল্যানমূলক কাজে থেমে নেই ইপিবিএ। ঢাকার সায়দাবাদে দরিদ্রের মাঝে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন- ইপিবিএ’র পক্ষ থেকে ইফতার ও খাবার বিতরণ করা হয়েছে। আজ সায়দাবাদ কেন্দ্রীয় বাস টার্নিমানে দরিদ্রদের মাঝে খাবার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ফ্রান্স প্রবাসী ইঞ্জিনিয়ার ওসমান হোসাইন মনির ও বাংলাদেশ কো-অর্ডিনেটর ইকবাল করিম নিশান।

ইপিবিএর অন্য নেতাদের মধ্যে ছিলেন ফ্রান্স প্রবাসী সাইফুল ইসলাম, পোল্যান্ড প্রবাসী মাসুদুর রহমান তুহিন, ইংল্যান্ড প্রবাসী আবদুর রহমান বাপ্পীসহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোহাম্মদ আলী সুবা, মহাসচিব কাজী সেলিম সারোয়ার। পরিবহন শ্রমিক নেতারা দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করায় ইপিবিএ’র প্রশংসা করেন।

ইপিবিএর মহাসচিব ইঞ্জিনিয়ার ওসমান হোসাইন মনির বলেন, ইপিবিএ সবসময় মানবতার পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.