
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা ব্যাপক আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ।প্যারিসের লাকর্ণভে আয়োজিত এ পূজায় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

শিশুদের চিত্রাঙ্কন , কবিতা আবৃতি , প্রসাদ বিতরণ সহ নানা আয়োজনের সাথে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসময় পূজার্থীদের শুভেচ্ছা জানান রতন কুমার সাহা , ভজ কৃষ্ণ ঘোষ , বিষ্ণু বৈষ্ণব , প্রভাত সরকার , সুমন মল্লিক , গান্ধী বিশ্বাস , লিপন সাহা ,সুজিত মন্ডল ,টুটুল পাল , সাজু দে , বিপ্লব সাহা , কৃষ্ণ বাগচী , রণজিৎ বাড়ৈ , মানিক দাস , টিটু বিষ্ণ।

এসময় বাংলাদেশ হিন্দু সেবা সংঘের নেতৃবৃন্দ পূজায় আগত ভক্ত ও উপস্থিত সুধীজনদের ধন্যবাদ দেন।আগামীতেও যেন এ ধারা অব্যাহত থাকে তেমনটাই প্রার্থনা করেন।

শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন এসময় পূজার্থীরা ।এসময় মন্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়।

অনুষ্ঠানের শেষ প্রান্তে গান পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় সংগীত শিল্পী শিউলি গিয়াস।
