
আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক আয়োজনে মাল্টায় পালিতে হয়েছে।দিনটি উপলক্ষে মঙ্গলবার মাল্টার স্থানীয় এক রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে মাল্টা আওয়ামী লীগ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় l
মালটা আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউসার আমিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অরুণ চন্দ্র কর্মকার, যুগ্ম,সাধারণ সম্পাদক তপন ঘোষ, দপ্তর সম্পাদক আমানুল্লাহ, কোষাধক্ষ্য আলামিন ,ধর্ম বিষয়ক সম্পাদক শহীদ , প্রচার সম্পাদক নাসির উদ্দিন ,সহ সম্পাদক শফিকুল ইসলাম, সহ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সচিব সবির মৃধা,আবুল কালাম আজাদ, সজীব চন্দ্র দাস,মফিজুল ইসলাম, সুজন আলী।
এসময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিশ্বে তুলে ধরার আহ্বান জানান।

