
নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসে মাওলানা সুহাইল আহমেদ রচিত ইসলামের মৌলিক বিধিবিধান বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।কমিউনিটি ব্যক্তিত্ব লুতফুর রহমানের সভাপতিত্বে এবং কবি আব্দুল আজিজ সেলিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউরো ভিশন নিউজ সম্পাদক এম এ মান্নান আযাদ,কাউন্সিলর কৌশিক রাব্বানী, এমসি ইন্সটিটিউটের প্রিন্সিপাল মাওলানা বদরুল বিন হারুন,লেখক মাওলানা সুহাইল আহমেদ, মানবাধিকার কর্মী মোহাম্মদ মাহবুব হোসাইন,বিএনপি নেতা শাহ জামাল,কবি বদরুজ্জামান জামান,কবি আলম মুহাম্মদ,কবি খসরুজ্জামান জালালাবাদি,মাওলানা মাহিন আহমদ, আব্দুল্লাহ আল তায়েফ, শহিদুল ইসলাম চুন্নু ও মোহাম্মাদ আলি ।
সভায় বক্তরা বইয়ের উপর বিশ্লেষণধর্মী আলোচনা করেন।তারা এ ধরনের বই রচনায় লেখকদের এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, এই বই ফ্রান্সে আগামী দিনে বাংলাদেশী সন্তানদের জন্য আদর্শিক শিক্ষা গ্রহনে ভূমিকা রাখবে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

