
তানজু চৌধুরী, প্যারিস: নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল প্যারিসের ববিনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত তিনটি ম্যাচ সফল ভাবে সম্পন্ন হলো।
নবকণ্ঠ সম্পাদক আবু তাহির এর পরিচালনায় খেলার উদ্বোধন করেন প্রাইম এশিয়ার চেয়ারম্যান মনিকা আক্তার। এসময় তিনি বলেন ফ্রান্সের বাংলাদেশী ক্লাবগুলোর পৃষ্ঠপোষকতা করতে ব্যবসায়ীদের এগিয়ে আসা উচিৎ। ফ্রান্সে ক্রিকেটের মধ্যে বাংলাদেশী তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে বলে জানান তিনি।
দিনের প্রথম ম্যাচে ক্রাক প্লাটুন কে হারায় ইউরো বেঙ্গল ক্রিকেট ক্লাব। ইউরো বেঙ্গল ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে রানার গতিময় ৫৩ রানের উপর ভর করে ১৩০ রান করলে জবাবে ক্রাক প্লাটুন ১০৮ রান সংগ্রহ করে।
দিনের দ্বিতীয় ম্যাচে একতা ক্রিকেট ক্লাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে ব্রাদার্স স্কোয়াড। ব্রাদার্স স্কোয়াড ১১৯ রান সংগ্রহ করে, ব্রাদার্সের ব্যাটসম্যান মারজান করেন সর্বোচ্ছ ৩৪ রান। একতা ১০৯ রান করতে সক্ষম হয়।
দিনের শেষ ম্যাচে হোশ পাওয়ার হিটারের কাছে পরাজিত হয় ক্রিকেট লাভার্স। হোশ পাওয়ার হিটার ব্যাট করে ১৪২ রানের পাহাড় গড়ে তুলেন। রিজভি ৭০ রান করেন একাই। ক্রিকেট লাভার্স ১১১ রান করতে সক্ষম হয় এদিন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

