বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজ”এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এসময় বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত শাহাদৎ হোসেইন বেলজিয়াম আওয়ামী লীগ এর নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেটে দিনটি উদযাপন করেন।

এসময় বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি লতিফ শহিদুল হক ছাড়াও বেলজিয়াম আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উপস্থিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ দেশে পরিণত হবে। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে সরকারের সাফল্য আকাশ ছোঁয়া, সন্ত্রাস দমনে সরকার সাফল্য অর্জন করেছে। আইন-শৃংখলা বাহিনীর যথাযথ উদ্যোগের ফলে দেশে নাশকতার হার অনেক কমে এসেছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *