যেকোন পরিস্থিতিতে পোল্যান্ড প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে

পোল্যান্ড প্রবাসী তরুণ উদ্যোক্তা মোঃ মাসুদুর রহমান তুহিনের উদ্যোগে বঙ্গবন্ধু ও বিশ্ববন্ধু শীর্ষক সেমিনার ও মাননীয় প্রধান মন্ত্রীর ৭৩ তম জন্ম দিন উদযাপন করা হয়েছে।

গত রবিবার পোল্যান্ড এর রাজধানী ওয়ারশ হল রুমে অনুষ্ঠিত হয় এ সেমিনার । সভায় পোল্যান্ডের বিশিষ্ট চিকিৎসক ডা মোঃ খলিলুল কাইয়ুমের সভাপতিত্বে

এসময় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ দূতাবাস পোল্যান্ড এর প্রথম সচিব অনির্বান নিয়োগী, ওয়ারশ সিটি কর্পোরেশনের ডিস্ট্রিক্ট কাউন্সিলর মাহবুব সিদ্দিকী,তীসু মজুমদার ,লুৎফর রহমান ,শাহরিয়ার শাকু ,সুমন ,জাহিদ খান ও সেতু।

বঙ্গবন্ধুর উপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন আল জাবির মোঃ , মৌসুম শেখ ,নয়ন আহমেদ ,অধরা রহমান।

সেমিনারে পোল্যান্ড এ নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মাহফুজুর রহমান নির্মিত বঙ্গবন্ধুর জীবনী উপস্থাপন করা হয়। বক্তারা মাননীয় প্রধান মন্ত্রীর জাতিসংঘ সফর ২০১৯ চলাকালে ভেকসিন হিরো সহ বিভিন্ন পদকে ভূষিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও কেক কেটে ৭৩ তম শুভ জন্মদিন উদযাপন করেন।

প্রধান মন্ত্রীর চলমান দুর্নীতি ,মাদক বিরোধী অভিযান ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে যে কোনো পরিস্থিতে পোল্যান্ড প্রবাসীদের প্রধান মন্ত্রীর পাশে থাকার অঙ্গীকার লিখিত পত্র পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব অনির্বান নিয়োগীর হাতে তুলে দেন অনুষ্ঠান সভাপতি ডাঃ মোঃ খলিলুল কাইয়ুম ,ওয়ারশ সিটি কাউন্সিলর মাহবুব সিদ্দিকী ও অনুষ্ঠান ব্যবস্থাপক মাসুদুর রহমান তুহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *