
ফ্রান্সে অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কান বংশোদ্ভূতদের নিয়ে গড়া ক্রিকেট দল গ্রিনি ক্রিকেট ক্লাবকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশি বংশোদ্ভূতদের ক্রিকেট ক্লাব প্যারিস নাইট রাইডার্স।
গত রবিবার রাজধানী প্যারিস থেকে ১০০ কিলোমিটার দূরে দ্রু ক্রিকেট মাঠে আইসিসি অনোমোদিত ফ্রান্স ক্রিকেট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ট্রপি গ্রহণ করে ক্লাবের খেলোয়াড় ও কর্ম কর্তাবৃন্দ।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট এর প্রেসিডেন্ট প্রভু বালান , ভাইস প্রেসিডেন্ট আসিফ জাহির , দ্রু শহরের মেয়র জেরার্ড হিমেল , সহকারী মেয়র মোরাদ সুঁই , পি কে আর ক্লাবের প্রধান উপদেষ্টা কবির হোসেইন পাটোয়ারী , উপদেষ্টা আইয়ুব আলী , সালাম হোসেইন রহমান , ক্লাবের মিডিয়া পার্টনার ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থপনা পরিচালক আবু তাহির , ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট জোবাইদ আহমদ।
এদিকে ফ্রান্সের অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেটে বাংলাদেশি বংশোদ্ভূতদের ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে বিরাজ করছে উৎসাহ–উদ্দীপনা।আইসিসির অধীনে ফ্রান্স ক্রিকেটের বড় এ আসরে বাংলাদেশী এ ক্লাবের বিজয় ফ্রান্সের মূলধারায় আলাদা আসনে অধিষ্ঠিত করবে বলে জানান ক্লাবের কর্মকর্তারা।
ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আসিফ জাহির বাংলাদেশী বংশদ্ভুত ক্লাবের ভূয়সী প্রশংসা করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনুর্দ্ধ ১৫,১৮, সুপারলীগ , সহ ফ্রান্স ক্রিকেট এর বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

