ফ্রান্সে আবারও আগুনে পুড়লো ঐতিহাসিক ক্যাথেড্রল ।

Nantes : violent incendie dans la cathédrale, l’orgue détruit

প্যারিসের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রল আগুনে ধংস হওয়ার প্রায় দেড় বছর পর ১৮ জুলাই আবারও পুড়লো ফ্রান্সের ক্যাথেড্রল বা খ্রিস্টানদের ধর্মীয় গির্জা ।শনিবার সকাল সাড়ে সাতটায় ফ্রান্সের পশ্চিমের নান্তেস শহরে অবস্থিত প্রায় ৫ শত বছরের পুরোনো নান্তেস ক্যাথেড্রলে আগুন লাগে ।

ভেতরে অনেকটা ক্ষতিগ্রস্ত হয় । পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে আনে । ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে আগুন লাগলেও তা নটরডেম ক্যাথেড্রলের মতো ছড়াতে পারেনি । এবং খুব বেশি ক্ষয়ক্ষতি এড়ানো গেছে । এই Nantes cathedral নান্তেস কেথড্রল ফরাসিদের কাছে সেন্ট পিয়েখ নামেও বেশ পরিচিত ও বিখ্যাত ।

এই খ্রিস্টান গির্জাটি নির্মান কাজ শুরু হয় ১৪৩৪ সালে তার পর নানা কারণে বিলম্বিত হওয়ার পর গির্জাটির কাজ সমাপ্ত হয় ১৮৯১ সালে ।ফ্রান্সের মধ্যে তা বিখ্যাত ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে জার্মানির হিটলার বাহিনীর হাতে ক্ষতিগ্রস্থ হয় এটি এবং ১৯৭২ সালেও আগুনে ক্ষতিগ্রস্থ হয় । দীর্ঘ ৪৮ বছর পর ১৮ জুলাই আবারও তাতে আগুন লাগে ।

ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং প্রধানমন্ত্রী জন কাসটেক্স পৃথক টুইট বিবৃতি দিয়েছেন । তারা বলেন এ আগুনের ঘটনার সঠিক তদন্ত হবে । যদি তা পরিকল্পতি হয় তবে তাদের আইনের আওতায় আনা হবে ।

ইতিমধ্যে ফ্রান্স পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.