রাইজিং ষ্টার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ক্র্যাক প্লাটুন ৭১ এর বড় জয়

রাইজিং ষ্টার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বড় জয় পেলো ক্র্যাক প্লাটুন ৭১। দিনের দ্বিতীয় ম্যাচে ক্র্যাক প্লাটুন ৭১ ক্লাব এর প্রতিপক্ষ ছিলো ফ্রান্স শ্রমিক গ্রূপ।

টস জিতে ক্র্যাক প্লাটুন ৭১ দলের অধিনায়ক কৌশিক রাব্বানী ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন । শুরুতেই উইকেট হারিয়ে হোঁচট খেলেও ওপেনার ব্যাটসম্যান শান্ত, সজীব, আসলাম এবং মকবুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে শক্তিশালী স্কোর গড়ে ক্র্যাক প্লাটুন ৭১।

শেষ ওভারে রাব্বানীর ৫ বলে ১৮ রান করলে দলের সংগ্রহ হয় ১৪৮।

ক্র্যাক প্লাটুনের আক্রমণাত্মক বোলিংয়ে শ্রমিক গ্রূপ সুবিধা করতে পারেনি।মকবুল, আলী , মিন্টু ,আসলাম ও মুন্নার বোলিং মোকাবেলায় অনেকটাই পরাস্ত শ্রমিক গ্রূপের ব্যাটসম্যানরা।

শ্রমিক গ্রূপের অধিনায়ক শেষ পর্যন্ত লড়াই করলেও অবশেষে ২৮ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় শ্রমিক গ্রূপ।মিন্টু ৪ উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন।

এ বছরের শুরুতে মানিক মুহিত স্মৃতি টুর্নামেন্টে রানার্স আপ দল ক্র্যাক প্লাটুন ৭১।

ক্লাবের অধিনায়ক কৌশিক রাব্বানী বলেন বছরের শুরুতে ক্লাবের পারফরম্যান্স যথেষ্ট ভালো। ক্লাবের প্রত্যেক সদস্যের চেষ্টাতেই এগিয়ে যাচ্ছে ক্লাব। এধারা অব্যাহত রাখার চেষ্টা করছে ক্লাবের সকল সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *