গোলাপগঞ্জ স্পোটিং ক্লাব ফ্রান্স এর উদ্যোগে ক্লাবের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

ফ্রান্সে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার তরুণ ফুটবল প্রেমীদের নিয়ে গঠিত গোলাপগঞ্জ স্পোটিং ক্লাব ফ্রান্স এর খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে । রবিবার প্যারিসের ক্যাথসীমায় কুটুমবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে গোলাপগঞ্জ প্রবাসী ছাড়াও ফ্রান্সের বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে পরিচিতি সভা পরিচালনা করেন মাহবুবুর রহমান মাছুম।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালেহ আহমদ চৌধুরী , আমিনুর রহমান ,হারুন রশিদ , হাজি কাওছার আহমদ , কয়েছ আহমদ , সালেহ আহমদ , নাজিম উদ্দিন , আশরাফ আহমদ , ফখরুল ইসলাম , ফরহাদ আহমদ , কামরুল ইসলাম , আব্দুস সাত্তার , রাজু আহমদ , জাকির আহমদ , ময়নুল ইসলাম, জিলানী আহমদ ,সাকের আহমদ সহ ফ্রান্সের বিভিন্ন ফুটবল ক্লাবের নেতৃবৃন্দ।

ক্লাবের প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন ক্লাবের সকল কর্মকর্তা ও খেলোয়াড়দের কে পরিচয় করিয়ে দেন এসময়। সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত শাহজালাল স্পোটিং ক্লাবের টুর্নামেন্ট গোলাপগঞ্জ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়াতে ক্লাবের সকল খেলোয়াড়দের কে সংবর্ধনা ও উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

এসময় বক্তারা বলেন কমিউনিটির ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা পেলে ফ্রান্সের বাংলাদেশী তরুণ সমাজ আরো এগিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.