রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টে সেমিনার অনুষ্ঠিত

জরুরি ভিত্তিতে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টে সেমিনার করেছে বেলজিয়াম আওয়ামী লীগ ও ইউরোপিয়ান পার্লামেন্টের এস এন্ড ডি।

পার্লামেন্টের সেমিনার কক্ষে আজ এ সেমিনারে বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি লতিফ শহিদুল হক এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলজিয়াম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের জুয়েল জিলানী।

এসময় সেমিনারে বক্তব্য রাখেন ইউরোপিয়ান পার্লামেন্টের এম ই পি জুলি ওয়ার্ড , তাঁজা ফাকুন , নিন গিল, ওইয়াসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান , বেলজিয়াম ও লুক্সেমবার্গে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদৎ হোসেইন ,ইউনুস , সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের ডিরেক্টর পাউলো কাসাকা , বেলজিয়াম আওয়ামীলীগ এর উপদেষ্টা ডাঃ ফারুক মির্জা , সহসভাপতি বাবু বিধান দেব , হুমায়ুন মাকসুদ হিমু , উপদেস্টা মানিক পাল, সহ সভাপতি জহির খান, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল , সাবেক যুগ্ম সম্পাদক এম.এম মোরশেদ,দপ্তর সম্পাদক, রাইসুল ইসলাম রাসেল, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান,সদস্যা দিলরুবা মিলি, শওকত জাহান মির্জা , রোহিংগা এক্টিভিস্ট আয়ারল্যান্ডের ওসমান জোহার, কলামিস্ট এম. এ করিম।

এসময় সেমিনারে আগত অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেন জাতিসংঘে শেখ হাসিনা প্রদত্ত রোহিঙ্গা প্রসঙ্গে সুপারিশগুলো বাস্তবায়ন হলে রোহিঙ্গারা তাদের অধিকার নিয়ে তাদের দেশে যেতে পারবে। এ ব্যাপারে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.