প্যারিসে স্থায়ী মন্দির স্থাপনে সবধরনের সহযোগিতা করতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স

প্যারিসে বাংলাদেশের বিপুল সংখ্যক হিন্দু ধর্মবলম্বীরা বসবাস করলেও স্থায়ী হিন্দু মন্দির না থাকতে পূজা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে লোকজনকে জায়গা দিতে হিমশিম খেতে হচ্ছে। একটি স্থায়ী মন্দির হলে ধর্মীয় উপাসনার পাশাপাশি কমিউনিটির বন্ধন সৃষ্টি হবে বলে জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের সভাপতি শাহজাহান শাহী।

বাংলাদেশ মা দূর্গা সার্বজনীন ঐক্য পরিষদ এর উদ্যোগে ৫দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজার পূজামণ্ডপ পরিদর্শনে গেলে এসব কথা বলেন তিনি ।

দুর্গাপূজার আলোচনা সভা অনুষ্ঠানে বাংলাদেশ মা দূর্গা সার্বজনীন ঐক্য পরিষদ এর সভাপতি লক্ষন শর্মা এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন দাশ এর পরিচালনায় এসময় পূজার্থীদের শুভেচ্ছা জানান সংগঠনের জ্যৈষ্ঠ সহসভাপতি বিজয় সাহা ,সহসভাপতি অধীর সূত্রধর , রিপন মজুমদার।

এসময় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন , পলাশ দাস , সুশান্ত সরকার ,প্রশান্ত সরকার ,উজ্জ্বল দাস , মানব বলা , গোপাল তালুকদার , গণেশ সাহা , পলাশ বাড়ৈ ,কিশোর হালদার।

এছাড়া উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্সের যুগ্ম সাধারন সম্পাদক ইমরান আহমেদ, সহ সাধারন সম্পাদক রিপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক জয় কামাল, প্রচার সম্পাদক সালাউদ্দিন জালাল, সদস্য, সজীব আহমেদ।

প্রথমবারের মত প্যারিসে ব্যাপক আয়োজনে বাংলাদেশ মা দূর্গা সার্বজনীন ঐক্য পরিষদ এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজায় সকল পূজার্থীরা প্রতিশ্রুতি করেন দল মত নির্বিশেষে শীঘ্রই স্থায়ী মন্দির স্থাপনের উদ্যোগ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.