ইউনেস্কোতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরষ্কার জিতে নিল জিম্বাবুয়ে

ইউনেস্কোতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরষ্কার জিতে নিল জিম্বাবুয়ে

ইউনেস্কোতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরষ্কার জিতে নিল জিম্বাবুয়ে
ইউনেস্কোতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরষ্কার জিতে নিল জিম্বাবুয়ে

প্রেস বিজ্ঞপ্তিঃ ইউনেস্কোতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ জিতে নিয়েছে জিম্বাবুয়ের প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দফতরে আড়ম্বরপূর্ন এ আয়োজনে, বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরষ্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনেস্কোর শীর্ষ কর্মকর্তাসহ সংস্থাটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং সংবাদ প্রতিনিধিরা।

২০২০ সালে ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টায় সকল সদস্য রাষ্ট্রের সম্মতিক্রমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে চালু হয় এ পুরষ্কার। উদ্ভাবনী সাংষ্কৃতিক উদ্যোগকে উৎসাহ প্রদানের জন্য এ পুরষ্কার প্রদান করা হয়ে থাকে। প্রথমবার এই সম্মাননা নেয় উগান্ডার মোটিভ ক্রিয়েশন্স।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব, আত্মত্যাগ ও দূরদর্শী নেতৃত্বের কথা স্বরণ করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। নতুন স্বাধীন হওয়া একটি জনপদকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তুলতে বঙ্গবন্ধুর তারুণ্য নির্ভর উদ্ভাবনী অর্থনীতি আজও উদাহরণ হয়ে রয়েছে। পুরষ্কার প্রদানের মাধ্যমে এ দর্শন আরো ছড়িয়ে দেয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর পর সহকারী মহাপরিচালক আর্নেস্তো অতোনে তাঁর বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের এ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। তিনি অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনী চর্চার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিচারক মন্ডলীর সভাপতি ইলান স্টিফেনস জানান, এবার ১৯ টি দেশের ৮৪ টি প্রতিষ্ঠান হতে আবেদন জমা পড়ে যার প্রতিটি অত্যন্ত আকর্ষনীয় ও অতুলনীয় ছিল। বিজয়ী প্রতিষ্ঠানকে উদ্ভাবনী চর্চা ও আন্তঃসাংষ্কৃতিক সংযোগ স্থাপনে নারী তরুণদের সম্পৃক্ত করার জন্য পুরষ্কার প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

সৃজনশীল কাজের স্বীকৃতি দেয়ার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। সবশেষে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। কূটনীতিকদের সম্মানে নৈশভোজের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.