প্যারিসে অজ্ঞাত আততায়ীর হাতে বাংলাদেশি খুন

প্যারিসে অজ্ঞাত আততায়ীর হাতে বাংলাদেশি খুন

প্যারিসে অজ্ঞাত আততায়ীর হাতে বাংলাদেশি খুন
প্যারিসে অজ্ঞাত আততায়ীর হাতে বাংলাদেশি খুন

নবকণ্ঠ ডেস্কঃ অজ্ঞাত আততায়ীর হাতে হত্যার শিকার হয়েছেন প্যারিসের বাসিন্দা বাংলাদেশী নাগরিক আবুল খায়ের। তবে হত্যাকারীর পরিচয় সম্পর্কে এখনো কিছু জানাতে পারে নি ফরাসী পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।

নিহত বাংলাদেশির নাম আবুল খায়ের চৌধুরী বলে জানিয়েছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের বাসিন্দা তিনি।

২৩ শে মে থেকে নিখোঁজ থাকার কারণে নিহত আবুল খায়ের খুন হওয়ার বিষয়ে তার আত্মীয় স্বজনরাও পুলিশ মারফতই খবর পেয়েছেন।

ফরাসী পুলিশের দেয়া তথ্যমতে, ২৬ শে মে বোয়াসি সেইন্ট আন্তলিয়া ষ্টেশনের পাশের একটি ঝোঁপ-ঝাড় থেকে খায়েরের মরদেহ উদ্ধার করা হয়। লাশের গায়ে জখমের চিনহ দেখা গেছে বলেও জানিয়েছে পুলিশ।

কে বা কারা তাকে হত্যা করেছে, হত্যার কারণই বা কি তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
নিহত আবুল খায়ের চৌধুরী বিগত ৬ বছর যাবৎ প্যারিসে বসবাস করে আসছিলেন।

রেকর্ড থেকে জানা যায়, গত বছর কাজ থেকে ফেরার পথে সোহেল রানা নামে এক বাংলাদেশী দুবৃত্তদের হাতে নিহত হয়েছিলেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.