যে কারণে পাকিস্তানের খুদে ব্লগার সিরাজ ভিডিও বানানো ছেড়ে দিল

যে কারণে পাকিস্তানের খুদে ব্লগার সিরাজ ভিডিও বানানো ছেড়ে দিল

নবকণ্ঠ ডেস্কঃ পাকিস্তানের সর্বকনিষ্ঠ ভিডিও ব্লগার সিরাজ সম্পর্কে জানতে পারা বেশ চমকপ্রদ। মোহাম্মদ সিরাজের বর্তমান বয়স সাত বছর। অথচ এই বয়সে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের খাপলু গ্রামে তার জন্ম। ইউটিউব চ্যানেল ‘সিরাজি ভিলেজ ব্লগস’র মাধ্যমে গ্রামের দৈনন্দিন জীবনের নানা বিষয় সুন্দরভাবে নিজ ভাষায় সহজভাবে উপস্থাপন করে সিরাজ।

সিরাজের সফলতার পেছনে তার পরিবারেরও অবদান রয়েছে, যারা তাকে উৎসাহিত এবং সহায়তা করে থাকেন। সিরাজের চ্যানেল দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে এবং তার ভিডিওগুলো হাজার হাজার মানুষ দেখে থাকে, যা তাকে একটি জনপ্রিয় খুদে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

কিন্তু সিরাজ উল হক সম্প্রতি ঘোষণা করেছে যে তাকে আর ভিডিও ব্লগিংয়ে দেখা যাবে না, এটি তার ভক্তদের জন্য বেশ হতাশাজনক খবর।

শিরাজের বাবা এর কারণ প্রকাশ করেছেন, কেন এই খুদে পাকিস্তানি ব্লগার ব্লগার থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন। তিনি ব্যাখ্যা করেছেন, “একজন ব্লগার হিসাবে তার সময়কালে, সিরাজ খুব জনপ্রিয় এবং প্রশংসিত হয়ে আসছিল, কিন্তু এসব তার সরলতা, ব্যক্তিত্ব এবং সামাজিক আচরণ বিগ্নিত করছিলো। খ্যাতি অর্জনের আগে তার মধ্যে যে শ্রদ্ধাবোধ ও আনুগত্য ছিল তা ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল।

তিনি আরো বলেন, আমি লক্ষ্য করেছি যে তার খ্যাতির কারণে তার সমবয়সীদের প্রতি তার মনোভাব নেতিবাচক ভাবে পরিবর্তিত হয়েছে, তাই আমি তাকে ব্লগিং থেকে দূরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

যদিও সিরাজ ভিডিও ব্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তার এই যাত্রা অনেকের জন্যই অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে সে হয়তো আবারও কোন সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করবে। তার ভক্তরা অবশ্যই তার সিদ্ধান্তকে সম্মান করবে এবং তার ভবিষ্যৎ যেকোনো উদ্যোগে তাকে সমর্থন করবে।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.