৩১ শে ডিসেম্বর কি হবে?

৩১ শে ডিসেম্বর বাংলাদেশে কি হবে?

নবকণ্ঠ ডেস্কঃ ৩১ শে ডিসেম্বর কি হবে? এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা। উপদেষ্টা আসিফ মাহমুদ থেকে শুরু করে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের নেতাদের এ নিয়ে ফেসবুক পোস্টে এ কৌতুহল সৃষ্টি করছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উপদেষ্টা আসিফ মাহমুদ, সমন্বয়ক রিফাত রশিদসহ আরও অনেকে।

এদিন কি হতে যাচ্ছে, পরিষ্কারভাবে কিছু জানা না গেলও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, এদিন ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেরিতে হলেও বিপ্লবের এ ঘোষণাপত্র বা প্রক্লেমেশন অব রেভুলুশন আসছে।

এ ঘোষণায় স্থান পেতে পারে, হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কীভাবে নিল, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কী ধরনের ছিল; এসব সামগ্রিক বিষয়ের খুটি নাটি প্রকাশিত-অপ্রকাশিত বিবরনী।

তবে বিল্পবের এতদিন পর এসে এমন উদ্যোগ কিছু জটিলতাও তৈরি করতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। যার অন্যতম বিপত্তি হচ্ছে জনসমর্থন। এ সরকারে প্রতি বিপ্লব পরবর্তী সময় যে জনসমর্থন ছিল তা এখনও আছে কিনা একটা বড় প্রশ্ন। তাছাড়া রাহনৈতিক দল গুলো এই সময়ে এমন উদ্যোগ ইতিবাচকভাবে নিতে পারবে কিনা তা আলোচনা সাপেক্ষ।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.