পাঁচ বছর পর তাফসিরুল কুরআন মাহফিলে আজহারী

পাঁচ বছর পর তাফসিরুল কুরআন মাহফিলে আজহারী

নবকণ্ঠ ডেস্কঃ পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। গত শুক্রবার কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারো দেশের মাহফিলের মঞ্চে দেখা গেল তাকে। এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী।

প্রথম মাহফিলেই ১৫ লক্ষ মানুষের জনসমাগম।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারো মালয়েশিয়ান যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মিজানুর রহমানের প্রথম মাহফিলেই ব্যাপক সাড়া পড়েছে। পাঁচ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত মিজানুর রহমান আজহারীর এ মাহফিলে জড়ো হয়েছিল লক্ষ লক্ষ মানুষ। ধারণা করা এ সংখ্যা প্রায় ১৫ লক্ষের কাছাকাছি হতে পারে। মাহফিলের জন্য নির্ধারিত প্যান্ডেল ছাড়িয়ে আশেপাশের কয়েক কিলোমিটার ব্যাপী এ জনাসমাগম ছড়িয়ে পড়ে।

মিজানুর রহমান আজহারী দেশ ছাড়ার আগে ২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে কিছু হিন্দু ইসলাম গ্রহণ করে। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিক তার হাতে ইসলাম গ্রহণ করেন। এ ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ ১২ জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

এরপর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাতসংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময়ে গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানিয়েছিলেন, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারী।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.