ইউরো বাংলা বিজনেস সামিটে তরুণদের জন্য কি কি থাকছে?

ইউরো বাংলা বিজনেস সামিটে তরুণদের জন্য কি কি থাকছে?

ইউরো বাংলা বিজনেস সামিটে তরুণদের জন্য কি কি থাকছে?
ইউরো বাংলা বিজনেস সামিটে তরুণদের জন্য কি কি থাকছে?

এন আই মাহমুদঃ আসছে শুক্রবার ১৭ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসের অবারভিলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরো বাংলা বিজনেস সামিট ২০২২। আয়োজন ঘিরে চলছে নানা প্রস্তুতি। এ সামিটে ইউরোপের বাছাই করা সফল ব্যবসায়ী ও তরুন উদ্যোক্তাদের সম্মাননা দেয়া সহ, উঠতি উদ্যোক্তাদের জন্য মূলত একটি শিক্ষামূলক সেশন হিসেবে থাকছে সামিটের বি-পর্ব।

তরুন ও নতুন উদ্যোক্তারা এখানে দক্ষ ও সফল বিজনেস লিডারদের কাছে তথ্য, কেইস স্টাডি, অভিজ্ঞতা ও নির্দেশনা পাবেন। সামিটে বিশেষ আলোচনার তালিকায় রয়েছেঃ

ব্যবসায় সফলতার কৌশল, বিজনেস লাইফ সাইকেল এর পরিসংখ্যান, বিজনেসের লাইফ-সাইকেল ধরে রাখতে প্রয়োজনীয় অভিযোজন (এডাপ্টেশন) এর নির্দেশনা, ডিজিটালাইজেশন এর প্রক্রিয়া ও গুরুত্ব, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগে একাউন্টিং এর গুরুত্ব ও প্রক্রিয়া, বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগ পরিবেশ ও এর সর্বোচ্চ ব্যবহারের উপায়, ইউরোপে বাংলাদেশী ব্যবসায়ীদের নেটওয়ার্কিং এর গুরুত্ব, বিদ্যমান এসোসিয়েশনগুলোর ভূমিকা, স্মার্ট অপারেশন ও বিজনেস কমিউনিকেশন স্ট্র্যাটেজি, কি কি কারণে বাংলাদেশি পন্যের বাজার অন্য দেশের হাতে চলে যাচ্ছে। পন্য-গুচ্ছ ও কোম্পানীর উদাহরণ, সে সমস্ত দেশ কি কি সুবিধার কারণে বাজার দখল করতে পারছে।

আরও জানা যাবে, বাংলাদেশ থেকে পন্য আমদানী করার প্রক্রিয়া, আমদানী প্রক্রিয়ায় বিনিয়োগ প্রস্তুতি, বাংলাদেশ থেকে পন্য আমদানীর প্রতিবন্ধকতা, অভিজ্ঞতা; বাংলাদেশ থেকে ইউরোপে পন্য আমদানীতে বাংলাদেশ বিমানের কার্গো সংকট, সিন্ডিকেট সমস্যা, কার্গো ভিলেজ ও কার্গো সংক্রান্ত সার্বিক সমস্যা ও সম্ভাবনা, বিজনেস অপারেশনে একাউন্টিং এর গুরুত্ব, এর উপায় ও প্রক্রিয়া, এর প্রতি বাংলাদেশী উদ্যোক্তাদের অনীহার ফল; বিজনেস এর ডিজিটাল এপিয়ারেন্স এর গুরুত্ব।

এছাড়াও সি-পর্বে থাকছে “কিভাবে বিজনেস লিজেন্ড হবেন” বা “How to be a Business Legend” – শোনা যাবে একজন লিজেন্ডারী বিজনেস ডিরেক্টরের বক্তব্য।

শুধু আলোচনাই নয়, সামিটে রয়েছে বিনোদন বিরতি। সামিটের বিনোদন পর্ব সহ সাষ্কৃতিক উপহার বিরতি নিয়ে থাকছেন ইউরোপের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুটি শিউলী গিয়াস ও মুন্নী খন্দকার।

সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল, পছন্দের বক্তাকে তার বক্তব্যের বিশেষ বিষয়ে থাকছে সরাসরি প্রশ্ন করার সুযোগ। এছাড়াও পরবর্তীতে এবারের অংশগ্রহনকারীদের জন্য থাকবে আগামী পর্বের জন্য বিশেষ প্রি-সেশন ও কাউন্সেলিং।

ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম সর্বস্তরের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকে বিজনেস নেটওয়ার্কিং এর এ সুযোগ লুফে নিতে আহবান জানিয়েছেন। মিডিয়া পার্টনার ইউরোবাংলা টিভি ও টেকনিক্যাল পার্টনার এফএনএফল্যাব এর সহযোগিতায় এ অনুষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করছেন ইউরোপের খ্যাতনামা একাধিক ব্যক্তি ও ব্র্যান্ড প্রতিষ্ঠান।

১৭ জুন প্যারিসের Studio 26, 26 Rue du Moutier, 93300 Aubervilliers, (অবারভিলা মেরি’র পেছনে) Paris, France; হলরুমে বিকাল ৫ টা ৩০ মিনিটে এ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সর্বস্তরের প্রবাসী ও লোকাল ইউরোপিয়ান শুভানুধ্যায়ীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *