
এন আই মাহমুদঃ ফ্রান্স সহ ইউরোপ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য চমক নিয়ে আসছে ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশন। আগামী শুক্রবার ১৭ জুন প্যারিসের অবারভিলা এলাকার স্টুডিও টোয়েন্টি সিক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোবাংলা বিজনেস সামিট ২০২২।
খ্যাতনামা সফল ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহনে এ সামিটে সংবর্ধনা দেয়া হবে সফল ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। এতে আরো থাকছে বাংলাদেশী ব্যবসায়ীদের সাফল্যের গল্প, অভিজ্ঞতা, উৎসাহ-উদীপনা মূলক আলোচনা, বক্তব্য ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে জানা যাবে, বাংলাদেশ থেকে পন্য আমদানীর প্রতিবন্ধকতা, কার্গো সংকটের সমাধান, বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি, সংকট ও সম্ভাবনা, উদ্যোক্তাদের জন্য বিজনেস লাইফ সাইকেল তত্ত্ব ব্যখ্যা সহ, নবীন উদ্যোক্তাগনের এগিয়ে যাওয়ার নানান কৌশল, ব্যবসায় নেটওয়ার্কিং এর গুরুত্ব, সাফল্যের জন্য উদাহরণভিত্তিক কেইস স্টাডি, ইউরোপে বাংলাদেশী ব্যবসায়ীদের নেটওয়ার্কিং, বিদ্যমান এসোসিয়েশনগুলোর ভূমিকা, ভেনচার অপারেশনে অপারেশনে একাউন্টিং এর গুরুত্ব, বিজনেস ডিজিটালাইজেশন এর গুরুত্ব ইত্যাদি নানা বিষয়ে।
বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যান প্রতিমন্ত্রী জনাব আশরাফ আলী খান খসরু এ বিজনেস সামিটের সাফল্য কামনা করেছেন। বাংলাদেশী ব্যবসায়ী নেটওয়ার্কের মধ্যে আরো সুন্দর সহযোগীতামূলক সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশা নতুন উদ্যোক্তারা আরো অনুপ্রানিত হবেন এবন এর মাধ্যমে মূলত দেশের অর্থনীতিতে কল্যান যোগ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম সর্বস্তরের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকে বিজনেস নেটওয়ার্কিং এর এ সুযোগ লুফে নিতে আহবান জানিয়েছেন। মিডিয়া পার্টনার ইউরোবাংলা টিভি ও টেকনিক্যাল পার্টনার এফএনএফল্যাব এর সহযোগিতায় এ অনুষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করছেন ইউরোপের খ্যাতনামা একাধিক ব্যক্তি ও ব্র্যান্ড প্রতিষ্ঠান।

১৭ জুন প্যারিসের Studio 26, 26 Rue du Moutier, 93300 Aubervilliers, (অবারভিলা মেরি’র পেছনে) Paris, France; হলরুমে বিকাল ৫ টা ৩০ মিনিটে এ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সর্বস্তরের প্রবাসী ও লোকাল ইউরোপিয়ান শুভানুধ্যায়ীদের।
সামিটের বিনোদন পর্ব সহ সাষ্কৃতিক উপহার নিয়ে থাকছেন ইউরোপের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুটি শিউলী গিয়াস ও মুন্নী খন্দকার।
গত ৫ জুন পর্যন্ত প্রায় দুই শত উদ্যোক্তা, ব্যবসায়ী ও ব্যবসায় নেতৃত্ব দেয়া ব্যক্তির মধ্যে থেকে বাছাই করা হয় এওয়ার্ড নমিনিদের। যারা বাদ পড়েছেন ও পরবর্তী আয়োজনে আগ্রহী তাদেরকে সামিট সম্পর্কিত যে কোনো আপডেট ও যোগাযোগের জন্য ইউরোবাংলা বিজনেস সামিট এর ফেসবুক পেজে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
